রাত ১১টার মেসেজ, উত্তর পরদিন সকালে।
ততক্ষণে কাস্টমার অন্য পেজ থেকে কিনে ফেলেছে।
ফেসবুক ইনবক্স যে কাস্টমারকে হারায়, ওয়েবসাইট তাকে ধরে রাখে। নির্দিষ্ট দাম, ১০ দিনে ডেলিভারি — ডোমেইন, কোড, ডেটাবেজ সব আপনার নামে।
অথবা সরাসরি:+8801537746658

দাম কত?
স্টকে আছে?
ডেলিভারি চার্জ কত?
Seen 11:42 PM



aorgo.com
মাল্টি-ভেন্ডর ফেব্রিক মার্কেটপ্লেস
মাল্টি-ভেন্ডর ফেব্রিক মার্কেটপ্লেস
অনেক বিক্রেতা, একটাই ক্যাটালগ, আর একজায়গা থেকে অর্ডার ম্যানেজমেন্ট।
সব সাইট এখনই খুলে দেখতে পারেন — স্ক্রিনশট না, আসল কাজ।
ততক্ষণে কাস্টমার অন্য পেজ থেকে কিনে ফেলেছে।
দাম কত? ডেলিভারি চার্জ? স্টকে আছে? — টাইপ করতে করতে দিন শেষ।
বাকি ১৫০ জন কোথায় গেল, কেউ জানে না।
যে কাস্টমার আপনাকে খুঁজছে, সে আপনাকে পায় না।
আপনার ফেসবুক পেজ বন্ধ করার দরকার নেই। পেজ যেটা সামলাতে পারে না, ওয়েবসাইট সেটা সামলায়।
yourshop.com — ফেসবুক লিংক না। কাস্টমারের চোখে আপনি প্রতিষ্ঠিত ব্যবসা।
দাম কত? — প্রশ্নটা আর আসে না, উত্তরটা সাইটেই আছে।
কাস্টমার ফর্ম পূরণ করলে অর্ডার চলে আসে WhatsApp বা Google Sheet-এ।
ডেভেলপারকে ফোন করতে হবে না। লগইন করে বদলে দিন।
ধীর ইন্টারনেটেও কাস্টমার অপেক্ষা করে না — সাইট আগে খোলে।
অ্যাড ছাড়াও কাস্টমার আপনাকে খুঁজে পাবে।
ডোমেইন, কোড, ডেটাবেজ — সব আপনার অ্যাকাউন্টে। আমরা আটকে রাখি না।
৩০ দিন ফ্রি বাগ ওয়ারেন্টি। তারপর মাসিক কেয়ার প্ল্যান, ইচ্ছা হলে।
হোয়াটসঅ্যাপে লিখুন। আপনার ব্যবসা শুনে বলব কোনটা দরকার, কোনটা দরকার নেই। এই কথা বলার জন্য কোনো টাকা লাগে না।
অ্যাডভান্স দেওয়ার পর একটা ছোট চেকলিস্ট পাঠাব — লোগো, ছবি, প্রোডাক্টের তথ্য। এগুলো ১৪ দিনের মধ্যে পেলে আমরা সময়মতো শেষ করতে পারি।
কোড লেখার আগে ডিজাইন দেখাব। পছন্দ না হলে এখানেই বাতিল করতে পারেন — ছোট একটি ডিসকভারি ফি বাদে টাকা ফেরত।
আপনার ডোমেইনে সাইট চালু। সব অ্যাকাউন্ট আপনার নামে বুঝিয়ে দিই। ৩০ দিন বাগ ওয়ারেন্টি।
যা দেখছেন তাই — লুকানো খরচ নেই।
৭০,০০০৳
যাদের ওয়েবসাইট নিজেই একটা সিস্টেম।
সবচেয়ে জনপ্রিয়
৪৮,০০০৳
যাদের প্রোডাক্ট আছে, অর্ডার আসে, আর সব একজায়গায় দরকার।
জটিল ইন্টিগ্রেশন বা কাস্টম ড্যাশবোর্ড এতে নেই।
১২,০০০৳
যাদের এখনই দরকার একটা পেজ, যেখান থেকে অর্ডার আসবে।
প্রোডাক্ট ক্যাটালগ নেই, অ্যাডমিন প্যানেল নেই, এটি অনলাইন শপ নয়।
অথবা সরাসরি:+8801537746658
React Native (Expo)
Play Console ($25 একবার) ও Apple Developer ($99 প্রতি বছর) ফি ক্লায়েন্ট নিজে দেন।
Launch Package — ফেসবুক পিক্সেল, ৩টি অ্যাড ক্রিয়েটিভ, প্রথম ক্যাম্পেইন চালু
৮,০০০৳ + অ্যাড বাজেট
মাসে ৪টি প্রজেক্ট নিই, যাতে প্রতিটায় সময় দিতে পারি।
শেষ পেমেন্টের পর ডোমেইন, কোড আর ডেটাবেজ — সব আপনার নামে হস্তান্তর করি।
না, এবং যে বলে আসবে সে সত্যি বলছে না। ওয়েবসাইট যারা আসে তাদের কাস্টমারে পরিণত করে — কিন্তু মানুষকে আনতে হয় অ্যাড, ফেসবুক পেজ বা গুগল দিয়ে। চাইলে আমরা Launch Package-এ প্রথম ক্যাম্পেইনটা চালু করে দিই।
৫,০০০ টাকায় সাইট পাওয়া যায়। সাধারণত সেটা একটা টেমপ্লেট — ডেটাবেজ থাকে না, অ্যাডমিন প্যানেল থাকে না, ডোমেইন থাকে অন্য কারও নামে, আর তিন মাস পর ফোন ধরার কেউ থাকে না। আমরা ডোমেইন, কোড আর ডেটাবেজ আপনার নামে বুঝিয়ে দিই। শুধু একটা পেজ দরকার হলে আমাদের Lead Page ১২,০০০৳।
Lead Page ৩ দিন, Complete Website ১০ দিন, Custom Platform ২১ দিন। গণনা শুরু হয় আপনার কনটেন্ট পাওয়ার দিন থেকে, অ্যাডভান্সের দিন থেকে না।
কোড লেখার আগেই ডিজাইন দেখাই। ওই পর্যায়ে বাতিল করলে ছোট একটি ডিসকভারি ফি বাদে টাকা ফেরত। ডেভেলপমেন্ট শুরুর পর টাকা ফেরত হয় না, তবে যা বানানো হয়েছে কোডসহ বুঝিয়ে দিই।
আপনার নামে। হোস্টিং ও ডেটাবেজ অ্যাকাউন্টও আপনার ইমেইলে খোলা হয়, আমরা শুধু সদস্য হিসেবে থাকি। চাইলে যেকোনো দিন আমাদের বাদ দিতে পারেন।
ডোমেইন নবায়ন বছরে প্রায় ১,২০০৳। স্বাভাবিক ট্রাফিকে হোস্টিং ও ডেটাবেজ ফ্রি টিয়ারেই চলে। ব্যবসা বড় হলে ডেটাবেজে মাসে প্রায় $25 লাগতে পারে — আগেই জানিয়ে দেব।
লঞ্চের পর ৩০ দিন বাগ ফিক্স ফ্রি। এরপর কেয়ার প্ল্যান নিলে — বেসিক ১,০০০৳/মাস, স্ট্যান্ডার্ড ২,৫০০৳/মাস। স্ট্যান্ডার্ডে সাইট পুরো বন্ধ হলে ২ ঘণ্টার মধ্যে সাড়া দিই। প্ল্যান ছাড়া ৮০০৳/ঘণ্টা।
না। পেজ আগের মতোই চলবে। ওয়েবসাইট শুধু সেই কাজগুলো নেয় যেগুলো ইনবক্সে সামলানো যায় না — দাম দেখানো, ক্যাটালগ, অর্ডার নেওয়া।
লোগো, প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট লিস্ট আর দাম, আর ব্যবসার সংক্ষিপ্ত পরিচয়। কাজ শুরুর সময় একটা চেকলিস্ট পাঠাই। ১৪ দিনের মধ্যে পেলে সময়মতো ডেলিভারি দিতে পারি।
যে ভাগে টাকা নিই সেটাই কিস্তি। Lead Page-এ পুরোটা শুরুতে। Complete Website-এ অর্ধেক শুরুতে, বাকি অর্ধেক সাইট লাইভ করার আগে। Custom Platform-এ ৪০% শুরুতে, ৩০% ডিজাইন অনুমোদনের পর, ৩০% লাইভ করার আগে। এর বাইরে আলাদা করে ভাগ করি না।
১০ মিনিট কথা বলুন। কী দরকার আর কী দরকার নেই, সৎভাবে বলে দেব।
হোয়াটসঅ্যাপ না থাকলে — +8801537746658 অথবা ফেসবুক পেজে মেসেজ দিন।

Shakib Rahman Hisan
University of Chittagong
৩ জনের ছোট টিম
চট্টগ্রাম, বাংলাদেশ
কাজটা আমরা নিজেরাই করি — আউটসোর্স করি না।